চসিকের করোনা টেস্টিং বুথ উদ্বোধন বৃহস্পতিবার

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : করোনার রেড জোন চট্টগ্রামে নমুনা সংগ্রহের নতুন টেস্টিং বুথ উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার (৪ জুন)।

এদিন সকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত করোনা ভাইরাস টেস্টিং বুথ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বুধবার (৩ জুন) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দফতরে এক প্রস্তুতি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এ সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, ব্র্যাক বাংলাদেশের ম্যানেজার ডা. রোমানা খান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে কর্নেল হাট করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিআইডিতে, প্রেসক্লাবের করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এবং কুলগাঁও সিটি করপোরেশন কলেজে করোনা ভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে বাকি বুথগুলো চালু করা হবে।

চসিক প্রাথমিকভাবে ৬টি এবং পরে আরও ৬টি টেস্টিং বুথ বসানোর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে ব্র্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]