রাঙ্গুনিয়ায় বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

Share the post

তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় ১০বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে সরফভাটা থেকে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে জনতা। উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জুয়েল (২৭)। সে সরফভাটা হাজারীখীল আইল্লে বাপের বাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, রাস্তায় খেলা করার সময় স্থানীয় একটি পাঠাগারের শিক্ষক জুয়েল শিশুটিকে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। তার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাকে ঐ অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়দের জেরার মুখে সে বলাৎকারের কথা স্বীকার করে এবং ইতিপূর্বে বেশ কয়েকবার এই কাজ করেছে বলে জানায়। উত্তেজিত জনতা তাকে গণপিঠুনি দিয়ে জুতার মালা পড়িয়ে এলাকায় হাটায়। পরে ইউপি সদস্য আলমগীর হাসান সিকদার তাকে পুলিশে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন জুয়েল জানায়, খবর পেয়ে আমরা আসামী এবং ভিকটিমকে থানায় নিয়ে আসছি। অভিযুক্ত যুবক প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবং শিশুটিকে আগামীকাল ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]