সংগঠনের কর্মি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মাঝে পূর্বাশার আলোর ঈদের উপহার বিতরণ

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার হতদরিদ্রের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। ১৮ মে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে এ উপহার বিতরণ করা হয় মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলছে মহামারি দূর্যোগ, এতে করে দেশব্যাপী একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছে

জনজীবন। যার ফলে খেটে খাওয়া মানুষগুলিকে দূর্ভোগে পড়তে হয়। আর এই দূর্ভোগ থেকে একটু স্বস্থির জন্য সংগঠনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ও অসহায়দের মাঝে ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদ্যবৃন্দরা ঘরে ঘরে গিয়ে এই উপহার সামগ্রি পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মনজুর আলম, সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য এস এম নাঈম উদ্দিন, সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সদস্য রফিকুল আলম ওয়াহিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]