পরিবেশ সুরক্ষায় নওগাঁয় মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Share the post
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিবেশ অধিদপ্তর, এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিবেশ সুরক্ষা ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ৩টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩টি মামলা দায়েরপূর্বক মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়।
একই সাথে প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে চিকিৎসা বর্জ্যের পরিবেশসম্মত ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, জেলার পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁয়ে মসজিদের অর্থের হিসাব নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম

Share the post

Share the postমোহাম্মদ আবু সালেহ(সদর ও বন্দর)নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদ কমিটির অর্থের হিসাবকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় মো. হোসেন (৪০) নামে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি তার বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল […]

ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে তিনজন গ্রেপ্তার

Share the post

Share the postমোহাম্মদ আবু সালেহ (সদর ও বন্দর)নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পরিচয় ব্যবহার করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফতুল্লা থানার ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি নিজেদের […]