রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সবুজ (৩২) ওরফে কালাই সবুজ ও তার সহযোগী এজাজুল হককে (৩৪) একটি বিদেশি পিস্তল এবং সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ২সেপ্টেম্বর বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সবুজ ওরফে কালাই সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে ও তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতার শাহাদাতের ছেলে। পুলিশ জানায়, আসামি সবুজ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে পরিবার থেকে মুক্তিপণ আদায়, খুন ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর বুধবার  বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সবুজকে গ্রেফতার করা হয়। সবুজ ওরফে কালাই সবুজের নামে রূপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে  পলাতক থেকে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। পরে আসামি সবুজের দেওয়া তথ্যমতে তার সহযোগী এজাজুল হককে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁয়ে মসজিদের অর্থের হিসাব নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম

Share the post

Share the postমোহাম্মদ আবু সালেহ(সদর ও বন্দর)নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদ কমিটির অর্থের হিসাবকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় মো. হোসেন (৪০) নামে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি তার বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল […]

ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে তিনজন গ্রেপ্তার

Share the post

Share the postমোহাম্মদ আবু সালেহ (সদর ও বন্দর)নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পরিচয় ব্যবহার করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফতুল্লা থানার ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি নিজেদের […]