পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিলেন রেজাউল করিম চৌধুরী

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: লালখান বাজার এলাকায় হালিমা হাজারী লিপির উদ্দ্যোগে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী উপহার তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ, চট্টগ্রাম বাস, মিনিবাস, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি ও আরটিসি সমিতির সদস্য হালিমা হাজারী লিপির উদ্দ্যোগে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী উপহার প্রদানকালে জননেতা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের এই দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দে‌শে দু‌র্যোগ, দু‌র্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারী‌তে সকল‌কে অত্যন্ত ধর্য্য সহকা‌রে সরকা‌রি নি‌র্দেশনা অনুসরন ক‌রে চল‌তে হয়। দে‌শের বৃহত্তর জন‌গোষ্ঠীর জানমাল রক্ষায় আমা‌দের উ‌চিৎ সরকারী নি‌র্দেশনা যথাযথ ভা‌বে অনুসরন করা। এ সময় সব‌চে‌য়ে দুরাবস্থার সম্মুখীন হতে হয় সমা‌জের নিম্ম আ‌য়ের মানুষগু‌লোর। তারা দি‌নে আ‌নে দি‌নে খায়। বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘ‌রে ঘ‌রে খাদ্য পৌঁ‌ছে দি‌তে অঙ্গীকার ক‌রে‌ছেন। সমা‌জের বিত্তবান‌দেরও উ‌চিৎ নিম্ম আ‌য়ের মানু‌ষের জন্য খাদ্য সহায়তায় এ‌গি‌য়ে আসা। এসময় উপস্থিত ছিলেন পেশাজীবি নেতা আমজাদ হোসেন হাজারী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মোঃ বেলাল, যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সজীব ও আকিব হাজারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]