মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর ভুট্টা মাড়াই করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় দুটি পৃথক মামলায় মোট ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন— মো. সুমন (২৮), পিতা: মো. হাসেন এবং মোছা. রিনা বেগম, পিতা: আবুল হোসেন। দুজনের বাড়ি সোনাপাতিল এলাকায়।

অভিযান চলাকালে নলডাঙ্গা থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন বলেন, “মহাসড়ক দখল করে শস্য মাড়াই বা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরিফুল ইসলাম

নাটোর প্রতিনিধি

২১-০৭-২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]

নাটোরে শুরু হলো হাম-রুবেলা টিকাদান কার্যক্রম

Share the post

Share the postমোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রম শুরু হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নাটোর জুড়ে মোট ২৩০০টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৩ হাজার ৩৩৯ জন […]