হাতিয়ায় ব্যবসায়ীদের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া প্রতিনিধি(নোয়াখালী) : নোয়াখালী হাতিয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা| শনিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়|

এসময় উপস্থিত ছিলেন আলী বাজার বনিক সমিতির সভাপতি জাপর উল্যা, সাধারন সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, সহ- সভাপতি রাশেদ উদ্দিনসহ বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও সাধারন মানুষ|

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের ব্যবসায়ীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে| তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাজে জোর দাবি জানান|

বক্তারা আরো বলেন, সম্প্রতি বাজারের একটি শালিসি বৈঠকে আফসার উদ্দিন কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসাযীদের উপর হামলা করে| এতে বাজারের ব্যবসায়ী ইউছুফ, সোহাগ, নোমান, করিম মিয়া ও হেলাল ও এক পথচারী সহ ৬ জন ব্যবসায়ী আহত হন| এদের মধ্যে ৪জনকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে| তারা আরো বলেন সন্ত্রাসীদের হামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীকে দেওয়া হয়েছে| দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা|

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে| এদিগে হামলার প্রতিবাদে সকাল থেকে বাজারের সকল ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]