মা ও শিশু পরিচর্যা মাস উপলক্ষে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং-এর চিকিৎসা সহায়তা প্রদান
চট্টগ্রাম : রোটারি ইন্টারন্যাশনালের মা ও শিশু পরিচর্যা মাস উপলক্ষে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং-এর উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত কয়েকজন মায়ের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রোটারিয়ান মো: শাহাদাৎ হোসেন বলেন, সুস্থ মা ও শিশুই একটি সুস্থ, সমৃদ্ধ ও মানবিক সমাজের ভিত্তি। সমাজের পিছিয়ে পড়া মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোটারির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রোটারির মূল লক্ষ্য শুধু তাৎক্ষণিক সহায়তা প্রদান নয়, বরং টেকসই স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা রোটারিয়ান আজিজুল হক, সিনিয়র রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, ফাতেমা যেবুন্নেসা, নুরুল আলম চৌধুরী কিরণ, হাসিনা আক্তার লিপি, তাহিয়া কবির, ক্যাপ্টেন আতাউর রহমান, নুসরাত জাহান, নজরুল ইসলাম নান্টু, কাজী হাসানুজ্জামান শান্ত, মোহাম্মদ আশরাফুল ইসলাম, সদ্য যোগ দেয়া নতুন সদস্য সাবিনা কাইয়ুম (ভাইস প্রেসিডেন্ট),রোকেয়া সুলতানা (জয়েন্ট সেক্রেটারী), আনোয়ারুল কবির কামরুল, প্রশান্ত কুমার দাস, অরবিন্দ চৌধুরী, মোহাম্মদ ফোরকান উদ্দিন, আব্দুর রহিম, ইব্রাহিম হাসান, সদ্য অতীত সভাপতি রোটারিয়ান এম. এ. মতিনসহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী কাজী আফজাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, মা ও শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং ভবিষ্যতেও চিকিৎসা সহায়তা, স্বাস্থ্যসচেতনতা, পুষ্টি কর্মসূচি, মাতৃস্বাস্থ্য ও শিশুকল্যাণবিষয়ক বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। মানবসেবার মহান আদর্শ “Service Above Self” ধারণ করে ক্লাবটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবে।

