চাঁদপুরের কচুয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষনের অভিযোগ

Share the post
কচুয়া, চাঁদপুর প্রতিনিধি : ‎চাঁদপুরের কচুয়ায় ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছ চাচার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারি বাড়িতে।গত (৩ জুলাই) শুক্রবার রাতে অভিযুক্ত সুমন পাটোয়ারি এ ঘটনা ঘটায়।এ ঘটনায় বাড়ির লোকজন টের পেলে অভিযুক্ত সুমন পাটোয়ারি টয়েলেটে লুকিয়ে থাকে।পরে তাকে বাড়ির লোকজন টয়লেট থেকে বের করে।এসময় অভিযুক্ত সুমন পাটোয়ারি ভুক্তভোগী কে বিয়ের প্রতিশ্রুতি দিলে লোকজন তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারি’র জিম্মায় তাকে ছেড়ে দেয়।এরপর থেকে অভিযুক্ত সুমন পাটোয়ারি ও তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারি গাঁ ডাকা দিয়ে ভুক্তভোগীদের চাপ প্রয়োগ করতে থাকে।কয়েকদিন অপেক্ষার পর রবিবার (১২ জুলাই) বিকেলে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।
‎স্থানীয় সূত্রে জানা যায়,সুমন পাটোয়ারি একজন মাদকাসক্ত। সে সবসময় নেশাগ্রস্থ থাকে। ভুক্তভোগীর বাবা ছোট বেলায় এক ভাই ও এক বোন রেখে মারা যায়।ভুক্তভোগীর বাবা মারা যাওয়ার পর তার ভাই পড়াশোনা বাদ দিয়ে পরিবারের হাল ধরে।এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সুমন পাটোয়ারি তাকে একাধিক বার ধর্ষন করে।
‎কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আজিজুল ইসলাম বলেন, সুমন পাটোয়ারি নামে একজনের বিরুদ্ধে ধর্ষনের একটি লিখিত ‎অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]