আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভর্তি উপলক্ষে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ববি শাখা। নবাগত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করেছে সংগঠনটি।
বুধবার (৮জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের পাশে স্থাপিত হেল্প ডেস্কের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য, বিভাগ ও ক্যাম্পাস সম্পর্কিত নির্দেশনা দিয়ে সহযোগিতা করেন তারা। পাশাপাশি ভর্তির ফ্রম পূরণ করতে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছেন। এছাড়াও তারা জানান, তাদের এ কার্যক্রম আগামী ১২ই জুলাই পর্যন্ত চলবে।
এ বিষয়ে ববি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, “২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল নবীন শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই নতুন অধ্যায়ে আপনাদের পথচলা হোক জ্ঞান, নৈতিকতা ও সাফল্যের আলোয় উদ্ভাসিত। ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্য, ক্যাম্পাস পরিচিতি, আবাসন, বিভাগ ও একাডেমিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা কিংবা অন্য যেকোনো সহযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সর্বদা আপনাদের পাশে রয়েছে।
আমরা বিশ্বাস করি, একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে নবীন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বিশ্ববিদ্যালয় জীবন হোক জ্ঞানার্জন, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে সমৃদ্ধ।”

