পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে রায়পুর উপজেলা

Share the post

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি : পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং মা-শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে লক্ষ্মীপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদের পুরস্কার অর্জন করেছে রায়পুর উপজেলা পরিষদ।

রবিবার  (১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রায়পুর উপজেলা পরিষদের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদানের জন্য আরও আটটি ক্যাটাগরিতে আটজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী অর্চনা রানী দাস, রায়পুরের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আলী হায়দার, লক্ষ্মীপুর সদরের দিঘলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা মারজাহান আক্তার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাকছুদুর রহমান ভূঁইয়া।

এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চরশাহী ইউনিয়ন পরিষদ এবং লক্ষ্মীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল-‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।’

পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা সিভিল সার্জন ডা. মো. আবু হাসান শাহীন এবং রায়পুর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জুনায়েদ আহমেদ মারুফ। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুব হাসান ভূঞা।

এ সময় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান। এছাড়াও অনুষ্ঠানটিতে গণমাধ্যমকর্মী এবং  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]