মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম আজ সদরপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশনা দেন। এছাড়া সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সরকারি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক তদারকি এবং জনগণের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের মাঠপর্যায়ের পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

