বিশুদ্ধ পানি, এলাকার উন্নয়ন ও মাদকমুক্ত করতে রায়পুর উত্তর চরবংশী গড়ার অঙ্গীকার – ফারুক কবিরাজের

Share the post

আব্দুল্লাহ আল মামুন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির দায়িত্ব পেয়ে এলাকাবাসীর উন্নয়ন,জনসেবা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি  ফারুক কবিরাজ।

সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন,তাঁর বাবা দীর্ঘদিন ধরে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় তিনি নিজেও ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পেয়েছেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

ফারুক কবিরাজ বলেন,আমার রাজনীতির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে কাজ করা। গত জাতীয় নির্বাচনের সময় ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম ও বাড়িতে গিয়ে মানুষের নানা সমস্যার কথা শুনেছি এবং দেখেছি । এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হিসেবে আমার কাছে ধরা পড়ে বিশুদ্ধ পানির সংকট।

তিনি জানান,২নং উত্তর চরবংশী  ইউনিয়নের অনেক মানুষ এখনও নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে তিনি নিজস্ব অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০০টি বিশুদ্ধ পানির কল স্থাপনা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে ইতোমধ্যে ১৭ থেকে ১৮টি কল স্থাপনার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কাজ চলমান রয়েছে।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক ও কালভার্টের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে সড়ক ও কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে সংস্কার কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ফারুক কবিরাজ বলেন, বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি। এসব অপতৎপরতা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তাই এদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স।

তিনি জানান, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযানের মাধ্যমে কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন,মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি যে দলেরই হোক না কেন, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়তে এসব অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]