বাকৃবিতে কর্মচারীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, অন্যথায় বন্ধ হবে ভাতা

Share the post
আরাফাত হোসাইন,বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত গাড়ি চালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য অফিস চলাকালীন নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মচারীদের পোশাক বা লিভারিজ বাবদ অর্থ প্রদান বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত গাড়ি চালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অফিস চলাকালীন ইউনিফর্ম পরিধান বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করা হয়েছে। সরকারি পরিপত্র মোতাবেক নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ কর্মস্থলে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ, শাখা ও অফিস প্রধানদের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত কর্মচারীদের মধ্যে যারা এই নির্দেশনার ব্যত্যয় ঘটাবেন, তাদের অনুকূলে পোশাক বা লিভারিজ বাবদ অর্থ প্রদান না করার জন্য বিভাগ, শাখা ও অফিস প্রধানদের নির্দেশনা দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]