রায়পুরে আলোচিত ৪ হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন

Share the post

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে শাহিনুর বেগমসহ তার তিন মেয়ে সায়মা আক্তার, নাফিসা আক্তার ইকরা ও ফাতেমা আক্তার শিফাকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

রবিবার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্র সমাজের ব্যানারে থানার সামনে এ আয়োজন করা হয়। এতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি ও স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় অন্য কেই জড়িত আছে কি না তা তদন্তসহ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, আমরা মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পরিবারের অন্য সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে অভিযুক্ত  ঘাতক অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন। নিহতদের মরদেহ  নিজ জন্ম স্থান কুমিল্লা দাফন সম্পন্ন করা হয়। এবং  ঘাতক  অন্তত মজুমদারের মরদেহ  নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার দাসেরহাটে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]