মনোহরদীতে এল.কে. ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার এল.কে. ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, সহকারী শিক্ষক মুহাম্মদ কামরুল হোসেন (বাংলা), মুমিনুল হক (আইসিটি), মিজানুর রহমান (কৃষি), মো. ওয়াজউদ্দিন (গণিত) এবং সোনিয়া আক্তার (জীববিজ্ঞান)। কর্মসূচিতে আরও অংশ নেন স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।কর্মসূচি শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]