কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না: ডিসি মো:রায়হান কবির

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-এর আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘আসুন শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে আজ সোমবার র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। শিশুরা থাকবে স্কুলে, খেলার মাঠে, কারখানায় নয়।

‎তিনি আরও বলেন, শিল্প কারখানার মালিকদের প্রতি আহ্বান, আপনারা শোভন কর্মপরিবেশ নিশ্চিত করুন এবং ১৮ বছরের নিচে কোনো শিশুকে নিয়োগ দেবেন না। এটি শুধু আইনের বাধ্যবাধকতা নয়, এটি মানবিক দায়িত্বও।

সভায় বক্তারা শিশুশ্রমের কুফল, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চেম্বার অফ কমার্স , বিকেএমইএ, কলকারখানায় , হোটেল মালিক, এনজিও প্রতিনিধি  সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]