মনোহরদীতে মাছের নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলায় মৎস্য অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় “মাছের নার্সারী ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণের বাস্তবায়ন করে উপজেলা মৎস্য দপ্তর, মনোহরদী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মনিকা দাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ পোনা উৎপাদনে আধুনিক নার্সারী ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষিরা নতুন প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান অর্জন করে অধিক উৎপাদনে সক্ষম হবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সানি এবং সহকারী মৎস্য কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম। তাঁরা প্রশিক্ষণার্থীদের মাছের পোনা উৎপাদন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উন্নত নার্সারী ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেনপ্রশিক্ষণে স্থানীয় মৎস্য চাষি ও আগ্রহী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তিভিত্তিক মৎস্য চাষ সম্প্রসারণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা মৎস্য দপ্তরের এ উদ্যোগ স্থানীয় মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]