নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন

Share the post
নাটোর প্রতিনিধি : আজকের বৃক্ষরোপন আগামীর নির্মল সবুজ ক্যাম্পাস ও বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের  আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের উপ আঞ্চলিক  কেন্দ্রে অফিস প্রাঙ্গনে এই  বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া  তালুকদার প্রশাসনিক কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, সেকশন অফিসার আনোয়ার হোসেন , সেকশন অফিসার মোঃ গোলাম মোস্তফা  সহ কর্মকর্তা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
 পরিবেশকে বাসযোগ্য রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দিতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা কার্যক্রমেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা সবুজ ক্যাম্পাস ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]