মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অভিযুক্তের এক সহযোগী পালিয়ে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুকের সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) জনাব মোঃ রায়হান সরকারের তত্ত্বাবধান এবং মনোহরদী থানার অফিসার ইনচার্জ জনাব জাহাঙ্গীর বাদশার নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে মনোহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের উরুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনোহরদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে মোঃ সিয়াম (১৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অপর আসামি বিজয় মিয়া (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]