মেঘুলা বাসস্ট্যান্ডে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত শিশু

Share the post
রিমা খাতুন ,বেলকুচি (সিরাজগঞ্জ) নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর সড়কের মেঘুলা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি শিশু গুরুতর আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫-০৬-২০২৬) মেঘুলা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী বাসের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী তিনজনের মৃত্যু হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
এ দুর্ঘটনায় আহত এক শিশুকে দ্রুত উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]