নওগাঁয় চোলাই মদের আস্তানা ধ্বংস, ২০০ লিটার মদসহ গ্রেপ্তার ১

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি বড় ধরনের চোলাই মদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২০০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম লটকুড়ি গ্রামে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সুসংগঠিতভাবে চোলাই মদের আস্তানা গড়ে তুলে মাদক উৎপাদন ও সরবরাহ করে আসছিল।
অভিযান চলাকালীন পুলিশ বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম জব্দসহ আস্তানাটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। একই সাথে স্পট থেকে ২০০ লিটার উৎপাদিত চোলাই মদসহ হাতেনাতে সুমন বাসকি (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন বাসকি লটকুড়ি গ্রামের কালু বাসকির ছেলে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ তৈরি এবং তা স্থানীয় বিভিন্ন এলাকায় বাজারজাতকরণের কথা অকপটে স্বীকার করেছে।
নিয়ামতপুর থানা পুলিশ জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জেলা জুড়ে মাদকের রুট ও আস্তানা নির্মূলে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]