মাগুরার শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

Share the post
জিল্লুর রহমান সাগর ,মাগুরা প্রতিনিধি: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”– এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই সপ্তাহ উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরেবজাতীয় পতাকা উত্তোলন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলন করা হয় পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।
ফায়ার ফাইটার খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, স্টাইল স্মিথ  সান অ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ আমানউল্লাহ, জেলা  জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ  সাইফুল্লাহ ও কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক রায়হান বিশ্বাস।
সভাপতির বক্তব্যে স্টেশন অফিসার মো. শামসুর রহমান জানান, তিন দিনব্যাপী এই সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।J কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস আঙ্গিনা ও ভবন রঙিন পতাকা ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে স্লোগান প্রচার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজ, হাট-বাজার, শিল্প প্রতিষ্ঠান, বিপণিবিতান ও শপিংমলের মতো জনবহুল স্থানে গণসংযোগ ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হবে। সমাপনী দিনে স্টেশন পর্যায়ে গাড়ি-পাম্প, অগ্নি নির্বাপক ও উদ্ধার সরঞ্জামাদির প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সপ্তাহের সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]