মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী : নরসিংদীর মনোহরদী উপজেলার সর্বজনস্বীকৃত সাংবাদিকবান্ধব নেতা ও মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও সম্মানহানিকর কনটেন্ট ছড়িয়ে তাঁর ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে এ ঘটনায় মনোহরদীর সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিক সমাজের নেতৃত্ব দিয়ে আসছেন হারুন অর রশিদ। তিনি সবসময় সাংবাদিকদের অধিকার, সত্য প্রকাশ এবং গণমানুষের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। এমন একজন সম্মানিত ব্যক্তিকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি পুরো সাংবাদিক সমাজের মর্যাদার ওপর আঘাত।
তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া তথ্য, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও সুস্থ সামাজিক পরিবেশের জন্য হুমকি।
মনোহরদীর সাংবাদিক সমাজ অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ এবং জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পাশাপাশি সত্যতা যাচাই ছাড়া কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সাংবাদিক নেতারা বলেন, “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে মনোহরদীর সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবো এবং সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে

