দুর্গাপুরে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জনগণের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে ভুমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনদিনব্যাপি শুরু হয় এ মেলা।

এ উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষের অংশগ্রহণ এক বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের বিভিন্ন সড়ত প্রদক্ষিণ শেষে উপজেলা ভুমি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসিরউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, উপজেলা খামার ব্যবস্থাপক হালিমা আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত সকল ও তথ্য সেবা পাচ্ছেন। এতে হয়রানি কমার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান সহ সেবাগ্রহীতাদের ভূমি বিষয়ক নানা দিক সম্পর্কে অবহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]