মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুভ উদ্বোধন

Share the post
মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। সারাদেশের ন্যায় শ্রীপুরেও ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা ভূমি কর্মকর্তা আসমাউল হুসনা পিংকির সভাপতিত্বে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাজমুল ইসলাম।উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে একটি জনসচেতনতামূলক সভায় মিলিত হয়। সভায় ভূমি সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা হয় এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা।
মেলায় জনগণকে সরাসরি ভোগান্তিহীন সেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]