ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি খন্দকার আবু আশফাক
মোঃ সাদের হোসেন (বুলু) ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি : চলতি মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার ধারাবাহিকতায় ঢাকার নবাবগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। রোববার দুপুরে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নিরবের উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ভবন এলাকা থেকে চৌরাস্তা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
উদ্বোধনকালে এমপি খন্দকার আবু আশফাক বলেন, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি, তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো।” এই কার্যক্রমকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চলমান রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। অভিযানে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে সড়ক ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

