রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট: গুলিবিদ্ধসহ আহত ১০

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ তাণ্ডব চালানো হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দেওয়া নিয়ে কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন হোসেনের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খাঁর বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।
বিরোধ মীমাংসার লক্ষ্যে সোমবার (১১ মে) দুপুরে বরুনা এলাকায় একটি বিচার সালিশের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সালিশ চলাকালেই আমিন হোসেনের পক্ষ নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের অনুসারীরা পূর্বপরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তাঁর লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা বিল্লাল হোসেন খাঁ ও তাঁর আত্মীয়স্বজনের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আতঙ্ক সৃষ্টি করতে হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপ ও পিটুনিতে বিল্লাল হোসেন খাঁ, মোমেন খাঁ এবং অপুসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা ও চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচ সালাউদ্দিন আহমেদ জানান, মৌখিকভাবে বিষয়টি শুনেছেন তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]