নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (১১ মে ২০২৬) নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, নারায়ণগঞ্জ-এর প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বাংলাদেশ পুলিশ-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট অংশীজনরা।

অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সুনাম আরও বৃদ্ধি করবে।অনুষ্ঠানের শেষে বিজয়ী ও বিজিত সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের সফলতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]