আশুলিয়া থেকে ইয়াবা, হেরোইন ও গাজা সহ ৫ মাদক কারবারি গ্রেফতার
মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজতে থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (১০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এরআগে রবিবার রাতে আশুলিয়ার দক্ষিন গাজীরচট ও কান্দাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল জেলার উজিরপুর থানার ডহরপাড়া হাওলাদার বাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মেহেদী হাসান তুহিন (৩৪), আশুলিয়ার গাজীরচট কাঠালতলা মাঠ এলাকার মোঃ লিয়াকত হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার চন্ডিপুর এলাকার মৃত রজব আলীর ছেলে জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২)।

