জুঁই মনির স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক এবি এম মামুনুর রশিদ পলাশ

Share the post
জহুরুল ইসলাম জপি ,শেরপুর জেলা প্রতিনিধি: জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে স্বপ্নপূরণের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে জুঁই মনি। ২০১২ সালে বাবাকে এবং ২০২১ সালে মাকে দুরারোগ্য ক্যান্সারে হারিয়েও থেমে থাকেনি তার পথচলা। অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং অটল ইচ্ছাশক্তির মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে সে।
আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় শেরপুর জেলা পরিষদের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব এবিএম মামুনুর রশিদ পলাশ।
এ সময় তিনি বলেন,জুঁই মনি আমাদের শেরপুর তথা দেশের সম্পদ। তার সংগ্রাম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তি সকল শিক্ষার্থীর জন্য অনুকরণীয়। আমি বিশ্বাস করি, সে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায় বলেন জুঁই মনির স্বপ্নপূরণের পথে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা চাই, সে সাফল্যের শিখরে পৌঁছে শেরপুরসহ সারাদেশের নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুঁই মনির ভাই, রিপন মিয়া, যিনি জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুঁই মনির এই সংগ্রামী জীবনযাত্রা এবং অর্জন আমাদের সকলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই পথচলা প্রমাণ করে—স্বপ্ন দেখার সাহস আর চেষ্টা থাকলে কোনো বাধাই শেষ কথা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]