নারায়ণগঞ্জে “নতুন কুঁড়ি – ২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : ‎সিলেট স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলা একযোগে ভার্চুয়ালি যুক্ত ছিলন তিনি।

‎‎শনিবার (২ মে) বিকেলে ফতুল্লার পৌর ষ্টেডিয়ামে তিনি এর শুভ উদ্বোধন করেন।এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তৃতায় বলেন, মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে । কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা পৌঁছে দেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের জবাবদিহিতা জনগণের কাছেই। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

‎তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উদ্দেশ্য করে বলেন, আগামীতে দেশের হাল ধরবে তোমরা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বৈজ্ঞানিক সহ সবকিছুই তোমরা হবে। এজন্য তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। যে যেটাতে পারদর্শী তার জন্য সেই ব্যবস্থা করা হবে। তাই এখন থেকেই তোমরা নিজেদের গড়ে তুলতে সচেষ্ট হবে।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]