৯নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তৈয়বুর রহমানকে ফুলের শুভেচ্ছা
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : ৯নং ওয়ার্ড এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা তৈয়বুর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাদবরসহ আবুল হোসেন, আমির হোসেন, আহম্মেদ আলী, আফজাল হোসেন, কামাল হোসেন, কাদির ও রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তৈয়বুর রহমানের এই অর্জন দল ও এলাকার জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি তৈয়বুর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

