নারায়ণগঞ্জে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত ‎

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জ, ১ মে ২০২৬ (শুক্রবার): মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম।

‎আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মালিকপক্ষের প্রতিনিধি, শ্রমিকপক্ষের প্রতিনিধি, আয়োজন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]