দায়িত্বভার গ্রহণ করলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার

Share the post

‎মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : অবশেষে দায়িত্বভার গ্রহণ করলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন তাকে এ দায়িত্বভার বুঝিয়ে দেন।

পরে তিনি সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সাথে মেম্বার রাসেল চৌধুরী, অখিল উদ্দিন, সেকান্দার, আমজাদ হোসেন ও মেম্বার হাসনা বানু উপস্থিত ছিলেন।

এদিকে দায়িত্বভার গ্রহণ করার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার সাংবাদিকদের বলেন, আমি সর্বপ্রথম আল্লাহ্’র কাছে শুকরিয়া আদায় করছি যে,  তার অশেষ রহমতে আমি এ দায়িত্ব পেয়েছি। এ জন্য আমি আমার সকল মেম্বার ও এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া ও সহযোগীতা চাই। আপনাদের সকলের সহযোগীতা পেলে আমি বক্তাবলীকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলতে পারবো, ইনশাআল্লাহ্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]