শিক্ষামন্ত্রীকে নিয়ে মিথ্যা গুজব,অপ-প্রচারকারীর শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপি’র সংবাদ সম্মেলন

Share the post

কচুয়া,( চাঁদপুর) সংবাদদাতা : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি বক্তব্যকে এডিট করে মিথ্যা অপ-প্রচারের মাধ্যমে গুজব রটানোর ঘটনায় অপ-প্রচারকারীদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি মো: খায়রুল আবেদীন স্বপন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠনের ৩১ দফার মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সারাদেশব্যাপী ড. আ ন ম এহছানুল হক মিলন নিরলসভাবে কাজ করছেন। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রচারণার বক্তব্য ‘নামাজ, রোজা, হজ্জ, যাকাত ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না’ এমন একটি পুরনো বক্তব্যকে এডিট (কাট-সাট) করে বাংলার রাজনীতি নামে একটি আইড থেকে মিথ্যা অপ-প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এহছানুল হক মিলন যখন শিক্ষাক্ষেত্রে দে-বিদেশে সুনাম কুড়াচ্ছেন এমন সময় একটি মহল এমন অপ-প্রচারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পাশাপাশি ওই আইডি ব্যবহারকারীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এ ঘটনায় ওই আইডির বিরুদ্ধে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর নবী সুমন বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। যার নং-১৫১৯ তারিখ-২৮/০৪/২০২৬ইং।

এসময় কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমম্বয়ক মো: শাহ জালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজ উল্যাহ মাষ্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাস, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর নবী সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারী, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]