কচ্ছপ গতিতে মাসদাইর বাজার সড়কের কাজ, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ‎ ‎ ‎

Share the post

মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জের মাসদাইর বাজার এলাকায় সড়ক ঢালাই কাজ ধীরগতিতে চলায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা। কয়েকদিন আগে রাস্তার কাজ শুরু হলেও তা কচ্ছপ গতিতে এগোচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, মাসদাইর বাজারের সামনের সড়কে ঢালাই কাজ শুরু হয়ে ইতোমধ্যে উত্তর পাশের অংশ সম্পন্ন হয়েছে। তবে বর্তমানে ঢালাই কাজের কারণে পুরো সড়কটি যান চলাচলের জন্য বন্ধ রয়েছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

বিশেষ করে মাসদাইর বাজার মসজিদ থেকে বেগম রোকেয়া স্কুল পর্যন্ত অংশে ঢালাই কাজ শেষ হওয়ার পর আবারও কাজ বন্ধ রয়েছে। এতে প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে করে সামান্য বৃষ্টিতেই কাদাপানি ও চলাচলের সমস্যা আরও বাড়ছে।

এলাকাবাসী দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়ে বলেন, প্রয়োজন হলে শ্রমিক সংখ্যা বাড়িয়ে এবং রেডি মিক্সার মেশিন ব্যবহার করে দ্রুত ঢালাই কাজ সম্পন্ন করতে হবে। এতে করে মাসদাইরবাসীসহ এই সড়ক ব্যবহারকারীরা স্বস্তি ফিরে পাবে বলে তারা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]