জেলা পরিষদ, শেরপুর কর্তৃক ক্ষুদে ক্রীড়াবিদদের আর্থিক সহযোগিতা প্রদান

Share the post
জহুরুল ইসলাম জপি ,শেরপুর প্রতিনিধি:শেরপুর জেলা পরিষদ  কর্তৃক জেলার পাঁচজন ক্ষুদে ক্রীড়াবিদকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেল ৩:৩০ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
আর্থিক সহযোগিতা প্রাপ্ত ক্ষুদে ক্রীড়াবিদরা হলেন মো: মমিন (১২) মো: জুন্নুন (১০), মো: জুনাইদ হোসেন (১২), মো: আলিফ হাসান (১২) এবং মো: আরব (১২)। তারা সবাই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কর্তৃক দেশব্যাপী পরিচালিত জাতীয় মেধা অন্বেষণ (ট্যালেন্ট হান্ট) কার্যক্রমের মাধ্যমে শত শত প্রতিযোগীর মধ্য থেকে সাঁতার বিষয়ে এক মাসের বিশেষ প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে এবং বিকেএসপিতে ভর্তির সুযোগ লাভ করেছে।
জেলা পরিষদ, শেরপুরের মান্যবর প্রশাসক জনাব এবিএম মামুনুর রশিদ  পলাশ  মহোদয় প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ক্ষুদে ক্রীড়াবিদদের হাতে আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
এ সময় প্রশাসক জনাব এবিএম মামুনুর রশিদ বলেন, এই ছোট্ট সাঁতারুরা ভবিষ্যতে বিশ্ব অঙ্গনে শেরপুর তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে শেরপুরের মুখ উজ্জ্বল করবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি।
এ সময় উপস্থিত ছিলেন তাদের কোচ জনাব সারোয়ার জাহান পপলিন প্রতিভাবান ও অসহায় এই ক্ষুদে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর জন্য তিনি জেলা পরিষদ পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]