দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় ট্যাবলেটসহ আটক ১

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুষিত রাজনীতি বা হাততালি পাওয়ার আশায় নয়, বরং আগামী নতুন প্রজন্ম শতবছরের টেকসই এক সুন্দর ও নিরাপদ একটি উপজেলা পায়, সেই লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরের সার্বিক উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে| সোমেশ^রী নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে সৃষ্ট বিপর্যয় রোধ, নদীভাঙন প্রতিরোধ এবং যানজট নিরসনে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন সেতু ও বিকল্প সড়ক|

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার কায়সার কামাল|

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা ও উপজেলা প্রশাসন দুর্গাপুরের যৌথ আয়োজনে পরিকল্পনা মোতাবেক বালু উত্তোলন, নদীতে বাঁধ নির্মাণ ও নদী ভাঙন প্রতিরক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিক ও পাউবো কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়|

দীর্ঘদিন ধরে দুর্গাপুরে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে মানবসৃষ্ট জনদুর্ভোগ ও পরিবেশ বিপর্যয়ের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, “অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে দুর্গাপুরে আজ ভয়াবহ পরিস্থিতির মুখে রয়েছে| মহামান্য সুপ্রিম কোর্টে বালু উত্তোলন সংক্রান্ত বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে| তবে সরকারি অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে বালু উত্তোলন করা হলেও তা হবে সম্পূর্ণ পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত| জনজীবন ও পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সেটি নিশ্চিত করা হবে|”

দুর্গাপুরের সাধারণ মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্ভোগের কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “বর্তমানে যে কাঠের সেতুটি রয়েছে, তার ওপর দিয়েই একটি দৃষ্টিনন্দন স্টিলের সেতু নির্মাণ করা হবে| এ সেতুটি হবে সম্পূর্ণ ‘ওয়াকওয়ে’ বা পথচারী পারাপারের জন্য| এর ফলে শিবগঞ্জ ঘাট ও টেরি বাজারের দিক দিয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে|” পাশাপাশি সীমান্ত সড়ক, চৈতাটি ঘাট এবং ধোবাউড়া অংশে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন|

তিনি আরো বলেন, “আমি আপনাদের সেবক হিসেবে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চাই| শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে দুর্গাপুরকে আমরা বাংলাদেশের বুকে অনন্য মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব|” দয়া করে আগামী ৫ বছরের জন্য সামান্য কিছু টাকা আয়ের চিন্তায় মগ্ন থাকবেন না| আপনার সন্তান কীভাবে সুন্দর দুর্গাপুর পাবে, সেই চিন্তা করুন|

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, সাংবাদিক এবং দুর্গাপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন| দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর বাস্তবসম্মত ও সুদূরপ্রসারী সমাধানের জন্য একটি বিজ্ঞানসম্মত রুপরেখা পেয়ে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]