যমুনায় নৌকা ডুবিতে দুই দিন ধরে কৃষি শ্রমিক নিখোঁজ

Share the post
রিমা খাতুন,বেলকুচি (সিরাজগঞ্জ )প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় এক কৃষি শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শ্রমিক আলী আলম (২৯) বেলকুচি উপজেলার বওড়া গ্রামের শমসের মোল্লার ছেলে। মঙ্গলবার সকালে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর চর থেকে মুরাদপুর যাবার পথে নৌকা ডুবিতে এ ঘটনা ঘটে।
নিখোঁজের ভাতিজা রাব্বি জানান, গাছচাপরি চরে তামাকের খেতে দিনমজুরি করতেন আলী আলম।  মঙ্গলবার সকালে ছোট নৌকায় প্রায় ২০ জন যাত্রী ছিলো। স্রোতে নৌকা ডুবে গেলে অন্য যাত্রীরা তীরে উঠলেও সে উঠতে পারেনি।
পরে বেলকুচি ফায়ারসার্ভিসের ডুবুবি দল অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। দুদিন ধরে আলি আলম নিখোঁজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]