নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২০২৬ সালে পবিত্র হজ পালন উদ্দেশ্যে মক্কা শরীফে রওনা হওয়া আইনজীবীগণের সম্মানে মিলাদ ও দোয়া মাহফিল
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২০২৬ সালে পবিত্র হজ পালন উদ্দেশ্যে মক্কা শরীফে রওনা হওয়া আইনজীবীগণের সম্মানে মিলাদ ও দোয়া মাহফিল ,বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। পরে হজে গমনকারী আইনজীবীদের সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং হজের সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে পালনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
বক্তারা বলেন, হজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং আল্লাহর বিশেষ রহমত লাভের এক অনন্য সুযোগ। যারা এ বছর হজে যাচ্ছেন তারা যেন সঠিকভাবে ইবাদত পালন করে দেশের জন্য দোয়া করেন—এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীগণসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

