নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

Share the post
আরিফুল ইসলাম ,নাটোর প্রতিনিধি: নাটোরে সিএমএসএমই (CMSME) নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর শহরের সাহারা কনভেনশন হলে এ আয়োজন করে সোনালি ব্যাংক পিএলসি, নাটোর অনুষ্ঠানে নাটোর জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর পরিচালক (পরিদর্শন) মো. নাজিম উদ্দিন এবং সোনালি ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী-এর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালি ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নাটোর-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আহসান রেজা।বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হয়। বর্তমানে নারী উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।তারা আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নারীদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেপ্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়ার পদ্ধতি, আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]