নাটোরে চলনবিলে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু

Share the post
আরিফুল ইসলাম ,নাটোর প্রতিনিধি : নাটোরের চলনবিল অঞ্চলে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলার পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে “বোরো ধান কর্তন উৎসব-১৪৩৩” এর উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিংড়া উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৬০০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে। যা গত বছরের ৩৬ হাজার ৫৫০ হেক্টরের চেয়েও বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, চলনবিল এলাকায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে। শ্রমিক সংকট নিয়ে শঙ্কা থাকলেও বর্তমানে পর্যাপ্ত শ্রমিক থাকায় ধান কাটায় কোনো বড় সমস্যা হচ্ছে না। কৃষকদের সোনার ফসল দ্রুত ও নিরাপদে ঘরে তুলতে কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল রিফাত ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান খান বলেন, অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে চলনবিলে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। সময়মতো ধান কাটা ও মাড়াই সম্পন্ন করতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]