যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন।
তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন।
সকাল প্রায় পৌনে ৯টার দিকে তারেক রহমানকে বহনকারী বাসটি যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়ক অতিক্রম করার সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। এ সময় স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তারেক রহমান বাসের ভেতর থেকে দাঁড়িয়ে হাত নেড়ে সমবেত জনতার অভিবাদনের জবাব দেন। তার পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
শুধু গোলচত্বরেই নয়, মহাসড়কের সিরাজগঞ্জ অংশের সয়দাবাদ, মুলিবাড়ী, কড্ডার মোড়, কামাখন্দের ঝাউল, বাগবাড়ী, রায়গঞ্জের নলকা, হাটিকুমরুল গোলচত্বর, ভুঁইয়াগাঁতী বাজার ও চান্দাইকোনা বাজারসহ বিভিন্ন পয়েন্টে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানান।
এ সময় সয়দাবাদ এলাকায় বেলকুচি-চৌহালী উপজেলার বিএনপি নেতা ও সংসদ সদস্য মো. আমীরুল ইসলাম খান আলীম এবং চান্দাইকোনা বাজারে রায়গঞ্জ-তাড়াশ এলাকার সংসদ সদস্য ভিপি আয়নুল হক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত থেকে অভ্যর্থনা জানান।
সার্বিকভাবে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং মহাসড়কের বিভিন্ন স্থানে জনতার ঢল নামতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]

শাহজাদপুরে মৃত গরুর মাংসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

Share the post

Share the post মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি পুরাতন বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মৃত গরুর মাংসের সঙ্গে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বিক্রির সময় এক অসাধু ব্যবসায়ী সাংবাদিকদের হাতে ধরা পড়েন। ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে শাস্তির আওতায় […]