মহানবীর প্রধান শিক্ষা হচ্ছে মানবতার কল্যানে কাজ করা : রেজাউল করিম চৌধুরী

Share the post

মহানবীর প্রধান শিক্ষা হচ্ছে মানবতার কল্যানে কাজ করা : রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রধান শিক্ষা হচ্ছে মানবতার কল্যানে কাজ করা। তিনি আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে ইসলাম ধর্ম প্রচারের পাশাপাশি অভুক্ত, নিপীড়িত, অসহায় মানুষের মুক্তির জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তার মানবিক শিক্ষাকে ধারন করে মানবকল্যানে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মানবতার মূর্ত প্রতীক হযরত মোহাম্মদ( সাঃ) হাজার বছর আগে মহামারী প্রতিরোধে তার সাহাবীদের আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন- এর উপদেশ দিয়েছিলেন যা আজ আধুনিক বিজ্ঞানও সমর্থন করছে । এদেশের সকল ক্রান্তিলগ্নে আওয়ামীলীগ নেতাকর্মীরা সাহসী ভুমিকা পালন করেছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বলেন, ১৯৭০ -১৯৯১ এর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপকূলীয় এলাকার সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়েছিল । আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে ১৯৯১ সালে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ভেসে আসা পঁচা গলিত লাশ নিজ হাতে দাফন করেছিলেন চট্টল বীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। শহরের মুসলিম হলে বেসরকারী পর্যায়ে তৈরি করেছিলেন ডায়রিয়া, কলেরা হাসপাতাল ও ওরস্যালাইন তৈরী প্রকল্প। তিনি বলেন, তাঁর সহযোদ্ধা হিসেবে আমরাও বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় জীবনবাজী রেখে কাজ করে চলেছি। তিনি আরো বলেন, ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালী জাতির উপর পাকবাহিনী নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল। পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই বাঙালী জাতি পাকিস্তানি হানাদারদের নাকে খত দিয়ে পরাজিত করেছিল। একই ভাবে করোনা দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই জাতি সফল হবে। তিনি উপস্থিত সকলকে সরকারী নির্দেশনা, ডাক্তারের পরামর্শ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, এই মহামারী থেকে সকলকে রক্ষা করতে -আলেম, উলেমা, ইমাম, মুয়াজ্জিনদের সচেতনতামূলক ভুমিকা পালন করতে হবে। রবিবার ১০ মে আগ্রাবাদের এক কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে মরহুমা আলহাজ্ব মোছাম্মৎ রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের উদ্দ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও কোরআান হাফেজদের মাঝে নগদ অর্থ প্রদানসহ, খাদ্য ও ইফতার উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মরহুমা আলহাজ্ব মোছাম্মৎ রোখসানা আক্তার হীরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]