বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Share the post

বি এম আবুল হাসনাত বাপ্পী,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত  শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। এ সময় কোন ভিশন ছিলনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। এতোদিন এইএসসি পাশ করে অধিকাংশ শিক্ষার্থী   বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পায়নি । যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে  লটারির প্রচলন চালু ছিল। ১২ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)  আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম প্রমুখ।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরো বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে ?  কারিকুলাম, ক্লাসরুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল ও উন্নয়ন হবে। শিক্ষকদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে।

সেমিনারে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)  আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো, তাদের সুবিধা নিশ্চিত করা হলে তারা সুশিক্ষিত সমাজ গড়তে সহায়ক হবে। পাশাপাশি গরিব কিন্তু মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনে বিদেশে উচ্চশিক্ষা দিয়ে যোগ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে।

পরে শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

Share the post

Share the post বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ […]

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে। সকলকে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে।  হামে আক্রান্ত হলে রোগীকে নিকটতম হাসপাতালে পাঠাতে হবে। অসময়ে যেন কোন মায়ের বুক খালি না হয়। হামে আক্রান্ত হয়ে […]