নববর্ষ সামনে রেখে রায়গঞ্জের তাঁতপল্লীতে ব্যস্ততা, গামছা তৈরিতে দিনরাত শ্রমিকরা

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:বাংলা নববর্ষকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাঁতপল্লীগুলোতে এখন কর্মচাঞ্চল্য বেড়েছে। বিশেষ করে উপজেলার চান্দাইকোনা, ধানগড়া ও রায়গঞ্জ পৌরসভার লক্ষীকোলা এলাকায় বেড়েছে কাজের চাপ। নববর্ষ উপলক্ষে এসব এলাকায় গামছা তৈরির ধুম পড়েছে।
এলাকার বিভিন্ন তাঁতঘর ঘুরে দেখা যায়, প্রতিটি ঘরেই চলছে তাঁতের খটখট শব্দ। কোথাও সুতা রং করা হচ্ছে, কোথাও চলছে সুতা প্রস্তুতের কাজ, আবার কোথাও শেষ পর্যায়ে তৈরি হচ্ছে গামছা। অর্ডার সময়মতো সরবরাহ করতে শ্রমিকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন।
রায়গঞ্জ পৌরসভার লক্ষীকোলা এলাকার তাঁতশ্রমিক হযরত আলী জানান, বাংলা নববর্ষ এলেই কাজের চাপ বেড়ে যায়। তিনি বলেন, “এখন দিন-রাত তাঁত চালাতে হচ্ছে। গামছার চাহিদা বেশি থাকায় সময়মতো অর্ডার শেষ করতে ব্যস্ত থাকতে হয়।”
তাঁত মালিক আবির বলেন, নববর্ষকে কেন্দ্র করে প্রতি বছরই গামছার চাহিদা বাড়ে। তাই আগেভাগেই উৎপাদন বাড়ানো হয়। তবে সুতা ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। এরপরও বাজারের চাহিদা পূরণে শ্রমিকদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।
চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকার তাঁত মালিক ইকবাল কবির জানান, নববর্ষ তাঁদের জন্য বড় একটি মৌসুম। এ সময় গামছার অর্ডার বেশি থাকে। যদিও উৎপাদন খরচ বেড়েছে, তবুও বিক্রি ভালো হওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।
তাঁতশ্রমিকদের ভাষ্য, প্রতিবছর বাংলা নববর্ষকে ঘিরে এ অঞ্চলে গামছার চাহিদা বেড়ে যায়। দেশের বিভিন্ন জেলায় এসব গামছা সরবরাহ করা হয়। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বাড়ায় আগের মতো লাভ করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নববর্ষকে কেন্দ্র করে গামছার বাজার বেশ চাঙ্গা থাকে। তবে তাঁতশিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণসুবিধা এবং কাঁচামালের দাম নিয়ন্ত্রণ জরুরি।
বাংলা নববর্ষকে ঘিরে রায়গঞ্জের তাঁতপল্লীগুলোর এই কর্মচাঞ্চল্য শুধু স্থানীয় অর্থনীতিকেই সচল রাখছে না, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতাও ধরে রাখছে। সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ সহায়তা পেলে এ শিল্প আরও বিকশিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]