রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা \ পিতার-মাতার মানববন্ধন

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারের অত্যাচারের প্রতিবাদে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগম তাদের  আত্মীয়স্বজন নিয়ে মানববন্ধন করেছেন। গতকাল ৫ এপ্রিল রবিবার বরপা- সুতালরা সড়কের  কেরামবোর্ড মোড়ে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনপুর্বক সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন, মা রোকসানা বেগম, সমাজসেবক ওমর ফারুক ও আসলাম মোল্লা প্রমুখ।
সভায় ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন বলেন, ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তার দীর্ঘদিন ধরে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। সুমন আহমেদ পিতা-মাতার ভরণ-পোষণ না করে শারীরিক নির্যাতন করছে। পারিবারিক সমস্যা বলে স্থানীয় গণ্যমান্যদের কেউ এগিয়ে আসছেনা। তাই পিতা নাসির উদ্দিন বাদী হয়ে ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে প্রতারণা ও নির্যাতরে অভিযোগ এনে  মামলা দায়ের করেছেন। অবিলম্বে নির্যাতনকারী ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

Share the post

Share the post বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ […]

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে। সকলকে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে।  হামে আক্রান্ত হলে রোগীকে নিকটতম হাসপাতালে পাঠাতে হবে। অসময়ে যেন কোন মায়ের বুক খালি না হয়। হামে আক্রান্ত হয়ে […]