নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মোহাম্মদ লিটন আলী ও শরিফুল ইসলাম। এ সময় তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করে প্রায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বাসে তল্লাশির এক পর্যায়ে দুইজনের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।”
অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নাটোর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]